Game



মুস্তাফিজের জন্যে এবার বাঙালি নিয়োগ দিয়েছে হায়দরাবাদ!


hhhh
স্পোর্টস আপডেট ডেস্ক – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ থেকে ‘ভিআইপি ট্রিট’ পাচ্ছেন বাংলাদেশের এ তারকা। মুস্তাফিজ ভারতে যাওয়ার আগে বলেছিলেন ভাষাগত সমস্যা হতে পারে আইপিএলে।
লিগের শুরুতে সে সমস্যায়ও পড়তে হয়েছে তাকে। শুরুতে টিম মিটিংয়ে মুস্তাফিজ উপস্থিত থাকতেন না। পরবর্তীতে তাকে সহজ ভাষায় টিম মিটিংয়ের ফল বুঝিয়ে বলা হত। কিন্তু মুস্তাফিজের পারফরম্যান্সে টিম ম্যানেজম্যান্ট এতটাই মুগ্ধ যে তার জন্যে সার্বক্ষণিক বাংলাভাষী নিয়োগ করা হয়েছে। এ জাতীয় ‘বিশেষ ব্যবস্থা’র উদাহরণ ক্রিকেটবিশ্বে নেই বললেই চলে।
ব্যক্তিগত ম্যানেজার আছে অনেকের, কিন্তু দলের পক্ষ থেকে এমন নিয়োগ ব্যতিক্রমই বটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
স্থানীয় একটি পত্রিকাকে তিনি জানান, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সে জন্য এক বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দ্রাবাদ। মুস্তাফিজ নিজেও অবশ্য সানরাইজার্সের এই বিশেষ ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। তিন ম্যাচে তিনি পেয়েছেন চারটা উইকেট।
মুস্তাফিজকে প্রতিটি মুহুর্তে দলের সঙ্গে রাখতে এমনটা করা হয়েছে। তাকে নিয়ে পরিকল্পনা সাজাবে অথচ তার মত, আলোচনা থাকবে না তা হতে পারে না! বামহাতি পেসারের সুবিধার কথা ভেবে তাই একজন বাংলাভাষীকে সার্বক্ষণিক নিয়োগ দিয়েছে সানরাইজারস হায়দরাবাদ। ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার কিংবা এজেন্ট থাকতে পারে। কিন্তু ‘দোভাষী’ নিয়োগের ঘটনা ক্রিকেট বিশ্বে এটাই প্রথম!
হায়দরাবাদে সব ক্রিকেটাদের সঙ্গে মুস্তাফিজের সুসম্পর্ক থাকলেও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে মুস্তাফিজের সখ্যতা বেশি। সুজন জানালেন, বোল্ট মুস্তাফিজুর নতুন বন্ধু। দুজনকে একসঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। হায়দরাদের ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায় বিমানবন্দরে মুস্তাফিজ-বোল্ট দুষ্টুমিতে মেতে ছিলেন। মুস্তাফিজ বোল্টকে বাংলায় জিজ্ঞেস করছিলেন, ‘কেমন আছ?’।
আমাদের প্লেয়ারদের উপর আস্থা আছে: গাম্ভীর

প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবের মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার মোহালিতে কেকেআর তুলে নিয়েছে ৬ উইকেটের ব্যবধানে দারুণ এক জয়। নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। জানালেন, দলের খেলোয়াড়দের প্রতি তার আস্থা রয়েছে। আর সেই আস্থার প্রতিদান দিয়ে চলেছেন গম্ভীরের সতীর্থরাও। চমৎকার বোঝাপড়া! পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর গম্ভীর বলেন, ‘আমরা পেশাদার। ওপেনিং পার্টনারশিপটা সব সময়ই খুব জরুরি। যেভাবে রবিন ব্যাট করেছে সেটাই আমাদের টার্গেটটা অনেক সহজ করে দিয়েছিল। আমার বিশ্বাস এভাবেই আমরা ব্যাট করে যেতে পারব। যদিও সব সময়ই উন্নতির জায়গা থাকে। কিন্তু আমরা সবাই চাইছি এই জয়ের ধারা ধরে রাখতে। আমাদের প্লেয়ারদের উপর আস্থা আছে।’ তবে দলে কয়েকজনের ফর্মটা তেমন ভালো যাচ্ছে না। তা নিয়ে অতটা চিন্তিত নন গম্ভীর। বললেন, ‘ফর্ম কখন চলে যাবে কেউ জানে না। যখন রান পাওয়া যায়, তখন যতটা সম্ভব রান তুলে নিতে হবে। মানিশ আর সূর্যও ভালো ব্যাট করেছে। আমার মিডল অর্ডার নিয়ে আমি চিন্তিত নই। বেশি কিছু পরিবর্তন করতে চাই না দলে। আর তাদের যে দলে নিশ্চিত জায়গা রয়েছে প্লেয়ারদের এই বিশ্বাসটা দেওয়াও খুব গুরুত্বপূর্ণ।’ পুরোনো ছন্দের সুনীল নারিনকে পেয়ে খুশি গম্ভীর। বলেন, ‘নারিনকে আমরা চেয়েছিলাম দলে। তবে তার ওপর বেশি চাপ দিতে চাই না। নারিন ছাড়াও আমাদের দলে পাঁচজন প্রতিভাবান বোলার রয়েছে। বাকিদেরও দায়িত্ব নিতে হবে। যে দায়িত্বটা এতদিন নারিন নিয়ে এসেছে। শেষ দুটো ম্যাচে দারুণ বল করেছে নারিন।