Entertainment

নতুন চমকে হাজির হচ্ছেন ইয়ামি

নতুন চমকে হাজির হচ্ছেন ইয়ামি
মুম্বাই, ১৯ এপ্রিল- চলতি বছর ‘সানামরে’ ছবিটির মাধ্যমে বেশ আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। এ ছবিতে তারঅভিনয় ও আবেদনময়ী উপস্থাপনা নজর কাড়ে দর্শকদের। এ ছবির মাধ্যমে ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতাই তুলে নিয়েছেন তিনি। তবেএখানেই শেষ নয়। সামনে আরও অনেক চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ইয়ামি।
এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে তিনি শুরু করেছেন বিবেক অগ্নীহোত্রি পরিচালিত ‘জুনুনিয়াত’ ছবির। এ ছবিতে পুলকিত সম্রাটের বিপরীতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন ইয়ামি। এ ছবিটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাইরে আরও একটি ছবিতে তিনি অভিনয় শুরু করেছেন সম্প্রতি। ছবির নাম ‘কাবিল’। পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা।
এ ছবিতে ইয়ামি অভিনয় করছেন হৃতক রোশনের বিপরীতে। এছাড়া আরও বেশ কয়েকটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে তার। ব্যাটে বলে মিললে সেগুলোও করে ফেলবেন। সব মিলিয়ে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় এখন পার করছেন এ অভিনেত্রী। আর বিয়ষটি নিয়ে দারুণ খুশিও তিনি।
এ বিষয়ে ইয়ামি গৌতম বলেন, আমি হুট করে জনপ্রিয়তা অর্জন করতে চাইনি। যেটা চেয়েছি সেটাই হয়েছে। ধীরে ধীরে এগুতে চেয়েছিলাম। এখন সবার সহযোগিতায় সেটাই হচ্ছে। আমি যে ছবিগুলোতে কাজ করছি সেগুলোর মাধ্যমে দর্শকদের ভিন্নমাত্রার চমক দিতে পারবো বলেই বিশ্বাস।